কসবায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ পালিত সচেতনতা বাড়াতে আলোচনা সভা ও কর্মসূচি

কসবা ডিভি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬। এ উপলক্ষে উপজেলা পর্যায়ে আজ শনিবার এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান ভুইয় পুষ্টিকর খাদ্য গ্রহণ, শিশু ও মাতৃস্বাস্থ্যের গুরুত্ব এবং অপুষ্টি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে সুষম খাদ্য গ্রহণের বিকল্প নেই।




কসবা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-ছবি-সংগৃহীত ও কসবা টিভি
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে পুষ্টি বিষয়ে সচেতনতা আরও জোরদার করা হবে। পুষ্ঠি সপ্তাহ উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক

