বিজয়নগরে বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

জাহাঙ্গীর আলম কসবা টিভি বিশেষ প্রতিনিধি:
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ধারাবাহিক অভিযান। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—বাছির মিয়া (৩৫), পিতা: হারুন মিয়া, গ্রাম: সোনাবর্ষিপাড়া; দেলোয়ার হোসেন (২৮), পিতা: সফিকুল ইসলাম মজুমদার, গ্রাম: খাটিংগা (দক্ষিণ পাড়া); মনির মিয়া (৩৬), পিতা: মোঃ শের আলী, গ্রাম: কাজীমুড়া (ঘাটিমুড়া); মোঃ কামরুল (৩৬), পিতা: মৃত নুর মিয়া, গ্রাম: কাশিমপুর (কাকুলী মেম্বারের বাড়ির পার্শ্বে, ওয়ার্ড নং-৪, ৭নং সিঙ্গারবিল ইউপি); এবং মোঃ সফি উদ্দিন মুকুল (২৩), পিতা: আবুল কাশেম, গ্রাম: হরষপুর (ইউপি-৫নং হরষপুর)। সকলেই বিজয়নগর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের জারি করা পরোয়ানা ছিল এবং দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।
বিজয়নগর থানার পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ধারাবাহিক অভিযান ।
নিজস্ব প্রতিবেদক

