যারা সংস্কারের পক্ষে থাকবে তারাই সরকার গঠন করবে- ঝালকাঠিতে হাসনাত আবদুল্লাহ

যারা সংস্কারের পক্ষে থাকবে তারাই সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি আজ শুক্রবার বিকেলে ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে এনসিপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে আসতে না পারে তাহলে আগামী তে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবেনা। আগামী নির্বাচন স্ক্রীপ্টের নির্বাচন হতে পারে বলেও তিনি আশংকা প্রকাশ করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, বড় দুই দল ডিসি এসপিদের গনিমতের মাল হিসেবে ভাগ করে নিচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একধরনের ব্যক্তি, ইচ্ছা সিদ্ধান্ত নেয়। কোনো ব্যক্তির ইচ্ছা নয়, নীতির মাধ্যমে চলতে হবে ইসিকে। অন্তবর্তী কালীন সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

কারণ বাংলাদেশের জনগণ সুষ্ঠু নিরপেক্ষ ভোটের অপেক্ষায় রয়েছে। নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে পারে সেটার দায়িত্ব আমাদের সকল রাজনৈতিক দলগুলোকে নিতে হবে।

এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্নার সভাপতিত্বে সভায় এনসিপির যুগ্ম আহবায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, যুগ্ম মূখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী সাঈদ মূসা উপস্থিত ছিলেন
ঝালকাঠিপ্রতিনিধি কসবা টিভি নিউজ ডেস্ক:
নিজস্ব প্রতিবেদক

