মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম কামরুজ্জামান মাসুদ

ছবি-সংগৃহীত
দেবীদ্বার প্রতিনিধি::
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম কামরুজ্জামান মাসুদ দীর্ঘ প্রায় ৯ মাস পর একটি বহুল আলোচিত মামলায় অব্যাহতি পেয়েছেন।



জানা যায়, গত ০৯-০৬- ২০২৬ বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট আদালতের আদেশের মাধ্যমে চেয়ারম্যান কে এম কামরুজ্জামান মাসুদ মামলাটি থেকে মুক্তি লাভ করেন। তিনি শুরু থেকেই মামলাটিকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করে আসছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের সিদ্ধান্তে তিনি স্বস্তি প্রকাশ করেছেন।
এ বিষয়ে চেয়ারম্যান কে এম কামরুজ্জামান মাসুদ বলেন, “আমি ন্যায়বিচারের প্রতি সবসময় আস্থাশীল ছিলাম। দীর্ঘ ৯ মাস ধরে একটি মিথ্যা মামলার কারণে আমাকে এবং আমার পরিবারকে নানা ভোগান্তি পোহাতে হয়েছে। অবশেষে সত্যের জয় হয়েছে। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং যারা আমার পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
এদিকে মামলার অবসানের খবরে ফতেহাবাদ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষের অনুভূতি দেখা গেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, চেয়ারম্যান আগের মতোই ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি মনোযোগী ভূমিকা পালন করবেন।
নিজস্ব প্রতিবেদক

