ঢাকাস্থ কসবা উপজেলা সমিতির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার

আকলিমা রশীদ ঢালী,কসবা টিভি ডেস্ক:
ঢাকাস্থ কসবা উপজেলা সমিতির দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন কসবার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার। বিস্তারিত জানাচ্ছেন…
আজ শনিবার, ২৭ জুন ২০২৬, কসবা উপজেলা সমিতির দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার।



ঢাকাস্থ কসবা উপজেলা সমিতির দ্বি-বার্ষিক সভা ও নির্বাচ নে অতিথিদেরকে দেখা যাচ্ছে
তাহার এ সাফল্যে কসবা উপজেলা প্রেসক্লাব, কসবা টিভি,অপরাধ পত্র পত্রিকা এবং কসবায় কর্মরত বিভিন্ন সংবাদপত্র পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকারের নেতৃত্বে
কসবা উপজেলা সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং সংগঠনটি নতুন মাত্রা পাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শুভানুধ্যায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

