কসবায় অসুস্থ নবজাতকের চিকিৎসায় এলমান ভুঁইয়া মানবিক ফাউন্ডেশনের আর্থিক সহায়তা

কসবা টিভি ডেস্ক :
মানবতার সেবায় এগিয়ে এসে অসুস্থ নবজাতক শিশুর চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে এলমান ভুঁইয়া মানবিক ফাউন্ডেশন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার তালতলা গ্রামের আশিক মিয়ার নবজাতক শিশু আইরিশের চিকিৎসার জন্য পরিবারের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
ফাউন্ডেশনের সভাপতি আশফাতুল হোসেন এলমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ন কবীর । বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ. ম. হারুনুর রশীদ ঢালী, শিক্ষক নেতা মোহাম্মদ শাহাদাৎ হোসেন, আমির হোসেন সাঈদী, রুবেল সরকার, মোহাম্মদ তৌহিদ মিয়া, শাহ আরিফ মাজমুদ, কেফায়েত উল্লাহ ও এমদাদুল ইসলাম ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সহায়তা প্রদান শেষে নবজাতক শিশু আইরিশের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
মানবিক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত ব্যক্তিরা বলেন, অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়। সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে অনেক অসহায় পরিবার চিকিৎসাসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সাহস ও সহযোগিতা পাবে।

নিজস্ব প্রতিবেদক

