কসবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র্যালি ও আলোচনা সভা।

কসবা টিভি ডেস্ক রিপোর্ট :
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মুশফিকুর রহমানকে সামনে রেখে অনুষ্ঠান শুরু হয়ে।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তানজীল কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ নেপাল, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল খালেক, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূইয়া ও সাধারণ সম্পাদক আয়ুম খা।অনুষ্ঠানটি পরিচালনা করেন মীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক আহাম্মেদ।আলোচনা সভায় বক্তব্য রাখেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম. হারুনুর রশীদ ঢালী, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান, শিমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হানিফ, পানিয়ারুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমানসহ অন্যরা।র্যালিতেউপজেলা কৃষি অফিসার আয়েশা বেগম, উপজেলা মাধ্যমিক অফিসার মাসুদল হক কসবা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল,সাহেদুল খা, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক,মিডিয়াকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ছামিউল ইসলাম বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে মানুষকে আত্মনির্ভরশীল ও সচেতন করে তোলাই সাক্ষরতার মূল লক্ষ্য। সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক

