কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি উদ্বোধন করলেন এমপি মুশফিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান।
আজ দুপুরে কসবা রেলওয়ে স্টেশন চত্বরে স্থানীয় বিএনপির আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুশফিকুর রহমান।
কসবা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ছামিউল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, কৃষক দলের নেতা নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির সদস্য আবু হানিফ খন্দকার, উপজেলা বিএনপির সহসভাপতি ইকলিল আজম, পৌর বিএনপির সহসভাপতি বশির আহম্মদ চৌধুরী ও সাবেক সভাপতি আশরাফ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন। এ সময় ফুল ও ক্রেস্ট দিয়ে সংসদ সদস্য মুশফিকুর রহমানকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়া ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেন, এ অঞ্চলের অন্যতম বড় সমস্যা মাদক। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে যাবে। এলাকার উন্নয়নে কাজ করার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
কসবা রেলওয়ে স্টেশনে মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি চালু হওয়ায় স্থানীয় যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী গোলাম ছামদানী ,বিনাউটি ইউপি চেয়ারম্যান প্রার্থী সমুন চৌধুরী ও কায়েমপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী রুবেল আলীসহ আরো অনেকেই মিছিল নিয়ে সভাস্থলে আসতে দেখা যায়।

নিজস্ব প্রতিবেদক

