কসবায় জলাতঙ্ক প্রতিরোধে গণটিকাদান কর্মসূচি, পথ কুকুর ও বিড়ালকে টিকার আওতায় আনতে পৌরসভার উদ্যোগ

কসবা টিভি ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় জলাতঙ্ক নির্মূলে পথ কুকুর ও বিড়ালকে টিকার আওতায় আনতে গণহারে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ইং পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কসবা পৌরসভার প্রশাসক মোহাম্মদ ছামিউল ইসলাম। সকাল ৬টা থেকে কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার পথ কুকুর ও বিড়ালকে নিরাপদভাবে ধরে টিকা প্রয়োগ করা হয়। সংশ্লিষ্টরা জানান, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। তাই মানুষ ও প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টিকাদান কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ বিভাগের প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবীরা অংশ নেন। টিকাদান কার্যক্রম বাস্তবায়নে কারিগরি সহযোগিতা প্রদান করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে জলাতঙ্কের ঝুঁকি কমবে এবং মানুষ ও প্রাণীর সহাবস্থান আরও নিরাপদ হবে।

নিজস্ব প্রতিবেদক

