কসবায় আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত—‘কসবা মডেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ যাত্রা

কসবা টিভি ডেস্ক রিপোর্ট | তানভীর আলম ঢালী :
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সদরের কদমতলি মোড়ে মুক্তিযোদ্ধা ভবনে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে কসবা মডেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ সকালে দোয়া ও ফিতা কাটা অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রমের শুভ সূচনা করা হয়। কসবা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইকলিল আজম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কসবা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম ভূইয়া, সহ-সভাপতি বশীর আহাম্মেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক আব্দু রৌফ রতন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ. ম. হারুনুর রশীদ ঢালী, সাবেক সহ-সভাপতি বেনজির আহাম্মেদ রাশু, চিকিৎসক ডা্তার শারমিন খাদিজা মৌ, ডাক্তার লুৎফুনেছা অমি, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা ডায়াগনস্টিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং উপজেলা যুবদলের নেতা শাহিদুল খাসহ অন্যান্য অতিথিরা। এ সময় মামুন,সজিব,জামাল ,রতন,শ্যাম মিয়া,তাজুল ইসলাম,সাদ্দাম হোসেনসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কসবা টি. আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ফয়সাল আহাম্মেদ। পরে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যরা ফিতা কেটে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বক্তারা বলেন, আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কসবা মডেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দক্ষ চিকিৎসক, উন্নত মানের পরীক্ষা-নিরীক্ষা এবং আন্তরিক সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি কসবাসহ আশপাশের এলাকার মানুষের আস্থা অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি মানবিক ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন বক্তারা। দোয়ার পরিচালনা করেন মাওলানা আল আমিন।

নিজস্ব প্রতিবেদক

