“কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মুখে হাসি, বিনামূল্যে পেলেন সরিষার বীজ-সার”

কসবা টিভি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় কসবা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কসবা উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তারের পরিচালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ছামিউল ইসলামের সভাপতিত্বে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
প্রত্যেক কৃষককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।
এ সময় স্থানীয় উপজেলা বিএনপির সাংগঠানিক সম্পাদক কামাল উদ্দিন,কসবা পৌর বিএনপির সহসভাপতি বশীর আহাম্মদ চৌধুরী,কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশ্রফ,কসবা উপজেলা কৃষক দলের আহবায়ক শ্যাম মিয়া,কসবা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কৃষি উৎপাদন বৃদ্ধি, সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করা এবং আবাদ সম্প্রসারণের লক্ষ্যে সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক

