বিভেদের দেয়াল ভেঙে ঐক্যের পথে কসবা-আখাউড়া বিএনপি – মুশফিকুর রহমানকে বিজয়ী করতে মাঠে নেমেছেন বিএনপির প্রভাবশালী মহল

জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়েছে। আর দিন যত ঘনিয়ে আসছে, ততই প্রাণ ফিরে পাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকার বিএনপির রাজনীতি। দীর্ঘদিনের ভেতরকার বিভেদ, মতানৈক্য ও ভুল বোঝাবুঝি পেছনে ফেলে এখন দলীয় ঐক্যের এক নতুন অধ্যায় শুরু হয়েছে— লক্ষ্য একটাই, মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সাবেক এমপি মুশফিকুর রহমানকে বিজয়ী করা। আগামী শনিবার রয়েছে নতুন চমক। এই চমকের নাম কসবা আখাউড়া থেকে বিএনপির মনোনয়ন প্রাপ্ত সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান।

স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র কসবা টিভিকে জানিয়েছে, দলের বিভিন্ন স্তরের প্রভাবশালী নেতারা, যাদের কেউ আগে নীরব ছিলেন, কেউবা নিরপেক্ষ অবস্থানে ছিলেন— তারা শনিবার থেকেই মাঠে নামছেন মুশফিকুর রহমানের পক্ষে। এদের মধ্যে আছেন উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা, যাদের নেতৃত্বে নতুন উদ্যমে শুরু হচ্ছে নির্বাচনী কার্যক্রম।

রাজনীতিতে মতবিরোধ থাকা অস্বাভাবিক নয়। কিন্তু নেতৃত্বের স্পষ্টতা ও জনগণের প্রত্যাশা যখন সামনে আসে, তখনই গড়ে ওঠে প্রকৃত ঐক্য। কসবা-আখাউড়া বিএনপির ক্ষেত্রেও সেটাই ঘটছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

একজন সিনিয়র বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন:“দলের ভেতরে যতই মতানৈক্য থাকুক, শেষ পর্যন্ত সবাই একই পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়েছে। এখন আমাদের লক্ষ্য— দলীয় প্রার্থীকে জয়ী করা এবং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা।”
অন্যদিকে, মাঠপর্যায়ে দেখা যাচ্ছে নতুন প্রাণচাঞ্চল্য। দলীয় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন, স্থানীয় পর্যায়ে বৈঠক, আলোচনা ও প্রচারণার প্রস্তুতি জোরদার হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মুশফিকুর রহমানের প্রার্থিতা এখন ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। দলের সাধারণ কর্মী থেকে শুরু করে শীর্ষ নেতারা পর্যন্ত এখন তার পক্ষে একত্রিত হচ্ছেন।
![]()
একদা বিভক্ত এই কসবা-আখাউড়া বিএনপি আজ নতুন উদ্দীপনায় ঐক্যের পথে হাঁটছে। মাঠে-ময়দানে স্লোগান একটাই— “বিজয় আমাদের, ঐক্যই শক্তি।”

এই ঐক্যের বার্তা যদি ভোটারদের মনেও পৌঁছে যায়, তাহলে আসন্ন নির্বাচনে বিএনপির জন্য নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।আর কসবা আখাউড়ায় বিএনপির মধ্যে ঐক্যের সফলতার ইতিহাস সৃষ্টি করবেন।
ফারজানা রশীদ ঢালী,কসবা টিভি নিউজ ডেস্ক:
নিজস্ব প্রতিবেদক

