“কসবায় ডেভিল হান্ট অভিযানে মেহারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অলি উদ্দিন গ্রেফতার”

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিশেষ ডেভিল হান্ট অভিযানে মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো. অলি উদ্দিন (৫৫)–কে গ্রেফতার করেছে পুলিশ।

অদ্য ২২ নভেম্বর শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার এসআই আবুল কাশেম চৌবেপুর গ্রামের নিজ এলাকার বাড়ির কাছ থেকে তাকে আটক করেন।

পুলিশ জানায়, অলি উদ্দিনের বিরুদ্ধে রাজনৈতিক মামলাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অলি উদ্দিন মেহারী ইউনিয়নের ৯নং ওয়ার্ড চৌবেপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ বলেছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণের ব্যবস্থা নেওয়া হবে।

এই গ্রেফতারের পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
কসবা টিভি নিউজ ডেস্ক।
নিজস্ব প্রতিবেদক

