কসবা সদর থেকে প্রায় ১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ

কসবা টিভি ডেস্ক:
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)’র অভিযানে চোরাচালান প্রতিরোধে জোরদার তৎপরতা অব্যাহত।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সদরে সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালকের নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ২৬ এপ্রিল ২০২৬ তারিখে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার কসবা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় উন্নতমানের শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৯৪ লাখ ৩০ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি’র দিকনির্দেশনা ও পরিকল্পনায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে, স্থানীয় সচেতন মহল চোরাচালানের সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক

