কসবায় ভারতের সীমান্তে পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ১১ দলীয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

তানভীর আলম ঢালী:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশের সীমান্তে ভারতের পুশ-ইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ৯টায় কসবা পৌর মুক্তমঞ্চে এ মানববন্ধনের আয়োজন করে ১১ দলীয় ঐক্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি, নির্যাতন ও পুশ-ইনের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সীমান্তে নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কূটনৈতিক উদ্যোগ জোরদারের দাবি জানান তারা। জেলা ও উপজেলা পযায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল কসবা পৌর মুক্তমঞ্চ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কদমতলী কোরআন ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধন ও মিছিলে অংশগ্রহণকারীরা সীমান্ত হত্যা বন্ধ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ও মানবাধিকার রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
নিজস্ব প্রতিবেদক

