কসবায় বিএনপি নেতা ও কুটি আতকাপাড়ার সন্তান বেলায়েত হোসেন বিল্লালের বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ প্রচারের’ অভিযোগে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

কসবা টিভি ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও কুটি ইউনিয়নের আতকাপাড়া গ্রামের কৃতী সন্তান বেলায়েত হোসেন বিল্লালের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহম্পতিবার ১১জুন বেলায়েত হোসেন বিল্লালের নিজ বাড়িতে আয়োজিত বিকালে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, এখনো কসবায় কোনো ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু না হলেও ফ্যামিলি কার্ডের নামে তার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে তার মানহানি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বেলায়েত হোসেন বিল্লাল বলেন, “একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। আমি এসব মিথ্যা অভিযোগ ও বানোয়াট প্রচারণার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
এ সময় উপস্থিত ছিলেন কুটি ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড নেতা আলমগীর হোসেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওদুদ, সাবেক ইউপি সদস্য হাজী সিরাজুল ইসলাম, বিএনপি নেতা ফারুক মিয়া, সমাজসেবক নাছির হোসাইন হুমায়ন, কুটি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাউছার জিহাদী, বিএনপি সদস্য মনির মিয়া, শ্রমিক দল নেতা শরীফুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা রমজান চৌধুরী, বাপ্পী, সমাজসেবক মফিজুল ইসলাম ও ফিরোজ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংবাদ সম্মেলনে কসবা উপজেলা প্রেসক্লাব ও কসবা প্রেসক্লাবের সাংবাদিকরাও অংশগ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক

