শতাধিক অসহায় দুঃস্থ পরিবারকে একটি করে ছাগল উপহার দিলেন ৯ নং ফরদাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মহসিন মিয়া

ছবি- মো:মহসিন মিয়া একজন সমাজসেবক
আলমগীর হোসেন,বাঞ্ছারামপুর :
,ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন এর কৃতি সন্তান মোঃ মহসিন মিয়া একজন সমাজসেবক। ইতিপূর্বে তিনি ১৪ লক্ষ টাকা ব্যয়ে প্রাইমারি স্কুলের রাস্তা তৈরি করে দেন। এলাকার মানুষের সুবিধার জন্য কয়েকটি নদীর ঘাটলা পাকা করে দেন। সর্বশেষ তিনি শতাধিক অসহায় দুঃস্থ পরিবারকে একটি করে ছাগল উপহার দিলেন। তিনি আশাবাদী যে যাদেরকে ছাগল (বকরী) উপহার দেওয়া হলো তারা এর মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন। তার ইচ্ছা তিনি একটি কল্যান ট্রাস্ট করে কমিটির মাধ্যমে এলাকাবাসীকে স্বাবলম্বী করার চেষ্টা করবেন। যারা লাভে টাকা এনে নিজেদের ভাগ্য পরিবর্তন এর চেষ্টা করেন তাদেরকে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বিনা লাভে ঋণ প্রদান করবেন।
ঋণের টাকা কমিটির মাধ্যমে আদান প্রদান করা হবে। তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
ছাগল বিতরণে উপস্থিত ছিলেন আলহাজ্ব আঃ হালিম মেম্বার, মাওলানা নাসির উদ্দীন, মোঃ হাবিবুর রহমান, আলী আহমদ, আতাউর রহমান শিশু, হেলাল উদ্দিন, ডাক্তার ওয়াহিদুর জামান, মো দুলাল মিয়া, মোঃ কাদের বেপারী, আজিজুল হাকিম, মোঃ সুমন, মোঃ ওবায়দুল হক, মোঃ জালাল, ময়নল আহমেদ, আবু কালাম, মোঃ শাহজাহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিজস্ব প্রতিবেদক

