বাঞ্ছারামপুরের হায়দনগরে সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানের নির্বাচনী সভা অনুষ্ঠিত।

আলমগীর হোসেন বাঞ্ছারামপুর:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১১নম্বর ছলিমাবাদ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড হায়দনগর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার তিন অক্টোবর হায়দনগর বাজার মাঠে এ নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।মান্না মিয়ার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জামাল মেম্বার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছলিমাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নম্বর ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক বিএনপি সভাপতি সামাদ মেম্বার, বাঞ্ছারামপুর উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক তাঁতী দল হারুন মিয়া, যুবদলের সাধারণ সম্পাদক হাসানউল্লাহ, বাঞ্ছারামপুর উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশাবুদ্দিন, শহীদ জিয়া পরিষদের ক্রীড়া সম্পাদক হানিফ মিয়া, ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া, যুবদলের সভাপতি পদপ্রার্থী খায়ের উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।এ ছাড়া ছলিমাবাদ ইউনিয়ন যুবদলের মোহাম্মদ হযরত আলী, মোহাম্মদ আলম মিয়া, সাদ্দাম মিয়া ও মোহাম্মদ মোছলেমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা স্থানীয় এলাকার উন্নয়ন, জনসেবা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুর রহমানের পক্ষে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নিজস্ব প্রতিবেদক

