কুষ্টিয়া জেলা বাস–মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, ৫ ডিসেম্বর ভোট

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ খুলনা–৭২) এর সাধারণ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মোঃ রবিউল হোসেন রবি প্রতীক বরাদ্দের কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির দপ্তর সম্পাদক মোঃ আবুল কলাম আকন, এডহক কমিটির আহ্বায়ক মোঃ হাজী রবিউল আউয়াল, সদস্য মোঃ ইমরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম রাসেল, মোঃ বিপ্লব হোসেন দিপু, এবং মোঃ মিজানুর রহমান মিজান।

নির্বাচনী প্রক্রিয়ায় উপস্থিত মোট ৪৫ জন প্রার্থীর প্রতীক যাচাই–বাছাই শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।
আগামী ৫ ডিসেম্বর ইউনিয়নের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কুষ্টিয়া প্রতিনিধি// এস এম মাহমুদুল হক বাদল কসবা টিভি নিউজ ডেস্ক:

নিজস্ব প্রতিবেদক

