কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে

কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে। নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে রবিবার (২৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সকল সদস্যের উপস্থিতিতে অ্যাড হক কমিটি গঠন করা হয়েছে।

সম্মিলিত সিদ্ধান্তে গঠিত এই অ্যাড হক কমিটিতে হাজী রবিউল আওয়ালকে সভাপতি, ইমরুলকে সাধারণ সম্পাদক, মিজানকে সহ-সভাপতি এবং রাশেল ও দীপুকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

অ্যাড হক কমিটি গঠনের সময় শ্রমিকদের মধ্যে ছিল আনন্দঘন পরিবেশ। উপস্থিত শ্রমিকরা জানান, দীর্ঘদিন পর ইউনিয়নের কার্যক্রমে নতুন উদ্যম ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হবে এবং শ্রমিকদের অধিকার রক্ষায় নতুন নেতৃত্ব দায়িত্বশীল ভূমিকা রাখবে।

ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, নির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণা করা হবে এবং নির্বাচনী কার্যক্রম পর্যায়ক্রমে শুরু হবে।

কুষ্টিয়া প্রতিনিধি:এস এম বাদল,কসবা টিভি নিউজ ডেস্ক:

নিজস্ব প্রতিবেদক

