“আমাকে যদি ফাঁসি দেন, ফাঁসি দেবেন আল্লাহর কাছে”—বিএনপির মনোনীত প্রার্থী জসীমের বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড়

ছবি- সংগৃহীত …
… খ.ম.হা্রুনুর রশীদ ঢালী…
একটি শিরোনাম—একটি ছবি—আর একটি ঝড় তোলা বক্তব্য। রাজনৈতিক অঙ্গন কখনো কখনো এমন মুহূর্ত উপহার দেয়, যা শুধু সংবাদ শিরোনামেই সীমাবদ্ধ থাকে না; আলোচনার টেবিল থেকে শুরু করে সাধারণ মানুষের মুখেও ছড়িয়ে পড়ে। ঠিক তেমনই এক বক্তব্যকে ঘিরেই দুই কলম লেখতে বসেছি, প্রিয় পাঠক। সময়ের পরতে পরতে জমে থাকা প্রশ্ন, আবেগ, তর্ক-বিতর্ক আর রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে এই বক্তব্য আজ নতুন করে ভাবাচ্ছে অনেককে। সেই মুহূর্তের দৃশ্য আর শব্দগুচ্ছকে কেন্দ্র করেই শুরু হচ্ছে আজকের এই লিখনযাত্রা।

সাম্প্রতিক এক জনসমাবেশে বিএনপির মনোনীত প্রার্থী জসীমের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জনতার সামনে দাঁড়িয়ে তিনি বলেন—“আমাকে যদি ফাঁসি দেন, ফাঁসি দেবেন আল্লাহর কাছে।”
তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ওঠে, শুরু হয় বহুমুখী বিশ্লেষণ ও বিতর্ক।

জনতার উদ্দেশে আবেগঘন বক্তব্য-সমাবেশে প্রার্থী জসীম বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় নানান প্রতিকূলতা তাকে টার্গেট করছে। তবে তিনি কোনো ভয় না পেয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তার মতে, রাজনীতিতে ন্যায়-অন্যায়ের বিচার এক সময় মানুষের আদালত ছাড়িয়ে “আল্লাহর আদালতে” গিয়ে দাঁড়ায়। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি তার অবস্থান ও নীতি-আদর্শকে সামনে তুলে ধরেন।

রাজনৈতিক চাপ ও প্রতিকূলতার ইঙ্গিত বক্তিতার তার সময় তিনি ইঙ্গিত দেন, রাজনৈতিক প্রতিপক্ষদের নানা চাপে তাকে মোকাবিলা করতে হচ্ছে। তবে জনগণের সমর্থনই তাকে শক্তি দিচ্ছে বলে দাবি করেন তিনি। বক্তৃতার সময় বেশ কয়েকবার জনতার প্রতি তার আস্থা ও ভালোবাসার কথাও তুলে ধরেন।

সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া-তার বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। একদল মনে করেন, এটি জনমানুষের প্রতি এক ধরনের আবেগী আহ্বান। অন্যদিকে, কেউ কেউ এটিকে অতিরঞ্জিত বা রাজনৈতিকভাবে কৌশলী বক্তব্য হিসেবে দেখছেন। তবে সমালোচনা ও প্রশংসা—উভয়মুখী প্রতিক্রিয়া তার জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

রাজনৈতিক মাঠে নতুন উত্তাপ-প্রার্থী জসীমের বক্তব্যের পর থেকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে। প্রতিদ্বন্দ্বী দলগুলো বক্তব্যটির ব্যাখ্যা ও উদ্দেশ্য নিয়ে আলোচনায় ব্যস্ত। আসন্ন নির্বাচনে এই বক্তব্য কতটা ভূমিকা রাখবে, তা এখন কসবা-আখাউড়া ও আশপাশের রাজনৈতিক মহলের আলোচনার শীর্ষে।

নির্বাচনী মাঠে উত্তেজনা ও প্রত্যাশা বৃদ্ধি-নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এমন বক্তব্য রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করেছে। প্রার্থীর সমর্থকরা মনে করছেন, তার সাহসী বক্তব্য মাঠে নতুন উদ্যম এনে দেবে। অন্যদিকে, প্রতিপক্ষরা বলছে, রাজনৈতিক বক্তব্যে দায়িত্বশীলতা জরুরি।
লেখক:সভাপতি ,কসবা উপজেলা প্রেসক্লাব ও সম্পাদক,কসবা টিভি।

নিজস্ব প্রতিবেদক

