আশুগঞ্জে মোটরসাইকেলে মাদক পাচার: ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটরসাইকেল যোগে মাদক পাচারের সময় ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৮:০০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মোটরসাইকেল আরোহীদের কাছ থেকে ৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন নওগাঁ সদর থানার বোয়ালিয়া (ওয়ার্ড নং-১) গ্রামের জোনাব আলীর ছেলে মোর্শেদ আলম (৩২) এবং একই থানার খাগড়া (ওয়ার্ড নং-৩) গ্রামের মোঃ বাবুর ছেলে মোঃ আশিক হোসেন (২২)।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আশুগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মো: হাবিব খান স্টাফ রিপোর্টার,কসবা টিভি:
নিজস্ব প্রতিবেদক

