কসবা ধজনগর সীমান্তে নিহত দুই পরিবারের পাশে জামায়াত নেতা আতাউর রহমান সরকার

তানভীর আলম ঢালী,কসবা টিভি ডেস্ক:
কসবা ধজনগর সীমান্তে নিহত মোরছালিন ও নবীর হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়ীয়া-৪ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার।



আজ শুক্রবার বিকেলে তিনি নিহত দুই পরিবারের বাড়িতে গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ধৈর্য ধারণের আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎকালে কসবা পৌরসভা জামায়াতের আমীর হারুন অর রশীদ, কসবা পৌরসভা মেয়র প্রার্থী কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানী, কসবা পৌরসভা সেক্রেটারি গোলাম সারওয়ার, আখাউড়া উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, পৌরসভা আমীর মোরশেদুল আলম এবং কসবা উপজেলা শিবির সভাপতি জাহিদ হাসান মোল্লা, ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং সীমান্ত এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
স্থানীয়রা জানান, ঈদের আগে রাজনৈতিক ও সামাজিক নেতাদের এমন মানবিক উপস্থিতি নিহত পরিবারগুলোর মাঝে কিছুটা হলেও সাহস ও মানসিক শক্তি জুগিয়েছে।
নিজস্ব প্রতিবেদক

