আসন্ন ২নং মেহারী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন

তানভীর আলম ঢালী কসবা টিভি ডেস্ক রিপোর্ট:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ২ নম্বর মেহারী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিয়েছেন যমুনা গ্রামের কৃতি সন্তান, ইতালি-ইংল্যান্ড প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন।
মরহুম আলহাজ্ব সিদ্দিকুর রহমান মাস্টারের সন্তান জাকির হোসেন দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। বেকার যুবকদের কর্মসংস্থানে সহযোগিতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি এলাকায় পরিচিতি অর্জন করেছেন বলে তাঁর সমর্থকদের দাবি।
চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে জাকির হোসেন মেহারী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অঙ্গীকার বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর বলেও জানিয়েছেন।
এদিকে, জাকির হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান—এমন দাবি করে তাঁর সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাঁকে ঘিরে স্থানীয়ভাবে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।
নির্বাচিত হলে মেহারী ইউনিয়নের উন্নয়ন, কর্মসংস্থান ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন।

নিজস্ব প্রতিবেদক

