কায়েমপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশাল কর্মী সভা, ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান

কসবা টিভি ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কায়েমপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় সূত্র অনুযায়ী, সংসদ সদস্য মুশফিকুর রহমানের নির্দেশনায় আয়োজিত এ কর্মী সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলসহ অংশগ্রহণ করেন।
সেপ্টেমাবর ২৮ সোমবার বিকেলে মঈনপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তদারকি কমিটির প্রধান ও কসবা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কসবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রুবেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কসবা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম ভুইয়া, জেলা বিএনপির সদস্য মোকাদ্দাস মোল্লা হৃদয়, কসবা উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকলিল আজম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশ্রাফ আলী, কসবা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রউফ রতন, কসবা পৌর বিএনপির সহ-সভাপতি বাদল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ছিদ্দিকুর রহমান বাবু,মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শ্যাম মিয়া, কসবা উপজেলা মহিলা দলের নেত্রী লৎফুর নাহার রীণা, উপজেলা ছাত্রদলের নেতা শহিদুল খা, রাজু আহাম্মেদ, সাদ্দাম হোসেন এবং উপজেলা মহিলা দলের নেত্রী লৎফুর নাহার রীণা।
এছাড়াও বক্তব্য রাখেন কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দুধ মোল্লা, কায়েমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল হোসেন, মোসলেম মিয়া, জিলানী ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুবেল আলী, মোহাম্মদ সোলেমান খা, মোহাম্মদ খাজা আহাম্মদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, অতীতে নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপ মোকাবিলা করে দলের নেতাকর্মীরা সংগঠনকে ধরে রেখেছেন। এখন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং এলাকার উন্নয়নে নিজেদের সম্পৃক্ত রাখার সময় এসেছে। একই সঙ্গে তারা দলীয় অভ্যন্তরীণ বিভেদ এড়িয়ে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

নিজস্ব প্রতিবেদক

