কসবা–আখাউড়ায় মনোনয়ন বিতর্ক:গণ অধিকার পরিষদের প্রার্থী জহিরুল হক চৌধুরীকে ঘিরে শেখ হাসিনার সাথে পুরোনো ছবি ও রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা ঝড়।

কসবা টিভি নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের নির্বাচনী মাঠে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন গণঅধিকার পরিষদের প্রার্থী জহিরুল হক চৌধুরী। বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করার পর থেকেই তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।



এ বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে জহিরুল হক চৌধুরীর বিভিন্ন সময়ের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে।এবং ভিডিও কল রেকর্ড ফাস হয়েছে।



এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, র আ ম রবিউল মোক্তাদিরের সঙ্গে তোলা পুরোনো ছবিও রয়েছে বলে দাবি করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। তিনি নৌকা প্রার্থী হতে চেয়ে ছবি ঘিরে তার অতীত রাজনৈতিক অবস্থান ও দলীয় সংশ্লিষ্টতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, অতীতে মো: জহিরুল হক চৌধুরী আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের প্রার্থী হতে আগ্রহী ছিলেন বলে এলাকায় আলোচনা ছিল। বর্তমানে তিনি গণঅধিকার পরিষদের ব্যানারে কসবা–আখাউড়া আসন থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছেন।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বাতিলের আবেদন এবং একই সঙ্গে অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতার আলোচনায় আসায় জহিরুল হক চৌধুরীর ভূমিকা নিয়ে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, আবার অনেকে বিষয়টিকে নির্বাচনকে ঘিরে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টির চেষ্টা বলেও মন্তব্য করছেন।
তবে কসবা–আখাউড়া এলাকায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ও আলোচনা যে আরও বাড়বে, তা বলছেন স্থানীয় রাজনীতিসংশ্লিষ্টরা।
নিজস্ব প্রতিবেদক

