আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে ভারতীয় কোটি টাকার পণ্য ধ্বংস।

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ল্যান্ড কাস্টম স্টেশনে জব্দকৃত বিপুল পরিমাণ অবৈধ পণ্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৮টা থেকে আখাউড়া কাস্টমস কম্পাউন্ডের ভেতরে এ কার্যক্রম শুরু হয়।
কাস্টমস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযানে জব্দ করা ভারতীয় পণ্য—আতশবাজি, পাতার বিড়ি, জর্দা, শাড়ি, কসমেটিকস ও বিভিন্ন ধরনের ঔষধ—নিরাপদভাবে ধ্বংসের জন্য একটি নির্দিষ্ট স্থানে বড় গর্ত খনন করা হয়। এরপর এসব পণ্য মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য ও নিরাপত্তার ঝুঁকি এড়াতে এবং অবৈধ পণ্যের পুনঃব্যবহার রোধে এই ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ধ্বংস প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা বাহিনী ও কাস্টমসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কাস্টমস কর্তৃপক্ষ আরও জানায়, ভবিষ্যতেও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জব্দকৃত অবৈধ পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক

