বিনাউটি ইউনিয়ন দুরুইল গ্ৰামবাসীর উদ্যোগে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সমুন চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা।

কসবা টিভি ডেস্ক রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৫ নম্বর বিনাউটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন গ্রাম-গঞ্জে শুরু হয়েছে মতবিনিময় ও গণসংযোগ কার্যক্রম। এরই ধারাবাহিকতায় শনিবার এশার নামাজের পর দুরুইল গ্রামবাসীর উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সমুন চৌধুরীর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ তোরাপ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনাউটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সমুন চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কসবা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বেনজীর আহমেদ রাশু, বিনাউটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রতন ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ডাক্ত্ন আমজাদ হোসেন, ইকবাল হোসেন, কসবা উপজেলা কৃষক দলের সদস্য সচিব ইকবাল হোসেন মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন জমশেদ মিয়া। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, দুরুইল গ্রামের মানুষের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশা নিয়ে মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে। সভায় স্থানীয়দের পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সমুন চৌধুরীর প্রতি সমর্থন প্রকাশ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ মাসুক আলম।পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়।

নিজস্ব প্রতিবেদক

