কুমিল্লা কমার্স কলেজ থেকে জিপিএ-এ অর্জন করল কসবার খেওড়ার কামাল হোসাইনের কন্যা নিঝুম

কসবা টিভি ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ২নং মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামের কৃতী সন্তান, ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক মোহাম্মদ কামাল হোসাইনের একমাত্র কন্যা কে. এম. ফৌজিয়া হাসান নিঝুম কুমিল্লা কমার্স কলেজ থেকে জিপিএ-এ অর্জন করেছে।
মেয়ের এ সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের আবহ বিরাজ করছে। নিঝুমের উজ্জ্বল ভবিষ্যৎ ও আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এ প্রত্যাশায় তাকে জানিয়েছেন শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন।এদিকে একমাত্র মেয়ের এমন কৃতিত্বে আবেগাপ্লুত বাবা মো. কামাল হোসাইন দেশে ও প্রবাসে অবস্থানরত আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর মেয়ের জন্য দোয়া কামনা করেছেন। সবার দোয়া ও ভালোবাসায় নিঝুম যেন জীবনের প্রতিটি ধাপে সাফল্যের স্বাক্ষর রাখতে পারে এই প্রত্যাশা।

নিজস্ব প্রতিবেদক

