লক্ষ্মীপুরের রামগতিতে যুবদল নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তারের পর ব”হি’ষ্কা’র করেছে উপজেলা যুবদল

লক্ষ্মীপুরের রামগতিতে মো. জসিম উদ্দিন (৪০) নামে এক যুবদল নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার করেছে উপজেলা যুবদল। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রামগতি উপজেলা যুবদলের আহবায়ক শিবলী নোমান ও সদস্য সচিব শাহ মো. শিব্বির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত জসিম উপজেলার চরবাদাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামের মৃত মো. তাহের মিয়ার ছেলে। এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে জসিমকে ১০৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার উপজেলার হাজিগঞ্জ এলাকার বেঁড়ির ওপর থেকে যুবদল নেতা জসিমকে ১০৭ পিস ই/য়া/বা/সহ গ্রে/প্তা/র করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামগতি থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের আলোকে যুবদলের চরবাদাম ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ও প্রাথমিক সদস্য পদসহ দলের সকল সাংগঠনিক দায়িত্ব থেকে জসিমকে বহিষ্কার করা হয়েছে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, তার বিরুদ্ধে মাদদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামগতি থানায় মা/মলা দায়ের করা হয়েছে।

লক্ষীপুর প্রতিনিধি, কবির হোসেন রাকিব,কসবা টিভি নিউজ ডেস্ক:
নিজস্ব প্রতিবেদক

