তালা জালালপুর ইউনিয়ন বিএনপি’র মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরার তালাতে জমকালো আয়োজনে ১১নং জালালপুর ইউনিয়ন বিএনপি’র মহিলা দলের কর্মী সম্মেলন শনিবার (৮রা নভেম্বর) ২০২৫ বিকাল ৪টায় ৮নং বাছের মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কর্মী সম্মেলন সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্যে নেতাকর্মীদের ও ভোটারদের উদ্দেশ্য বলেন ভোট নিয়ে বিশেষ একটি দল তাল বাহানা ও ষড়যন্ত্র করে যাচ্ছে, এই ষড়যন্ত্র থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে। তিনি সাধারণ ভোটারদের আশ্বাস দিয়ে বলেন তারেক জিয়া আগামীতে ক্ষমতায় আসলে সাধারণ মানুষের ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। তিনি আরো বলেন আমি যখন এমপি ছিলাম তখন (তালা-কলারোয়ায়) অনেক উন্নয়নমূলক কাজ করেছি, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, হাসপাতালসহ অনেক উন্নয়ন করেছি। আল্লাহ যদি সহায় হয় তাহলে সাধারণ মানুষের ভোটে এমপি হলে তালা-কলারোয়া অসমাপ্ত কাজ করতে চাই।
![]()
সম্মেলনে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান শুরু করা হয়। জালালপুর ইউনিয়ন বিএনপি’র মহিলা দলের সভানেত্রী রোকসানা পারভীন (রোমা) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী মূল্যবান বক্তব্য রাখেন, সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম হাবিব।

তালা জালালপুর ইউনিয়ন বিএনপি’র মোঃ কামাল এর সঞ্চালনায় সম্মানিত প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, জালালপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার সোহরাব ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল হক, তালা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেসা মিনি, জালালপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আলীম, জালালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জি. এম ফারুক, জালালপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মান্নান ফকির, মহিলা দলের যুগ্ম আহ্বায়ক শিরিনা বেগম, নীলিমা বেগম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রুলামিন সরদার, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মোড়ল, ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ ইমন ইসলাম,সাতক্ষীরা জেলা প্রতিনিধিকসবা টিভি নিউজ ডেস্ক:

নিজস্ব প্রতিবেদক

