ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান

ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন শারমিন আক্তার জাহান।

তিনি এর আগে নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

নতুন দায়িত্বে ব্রাহ্মণবাড়িয়ায় শিগগিরই যোগ দেবেন শারমিন আক্তার জাহান।

প্রশাসনের এই রদবদলে জেলার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসককে অভিনন্দন ও শুভেচ্ছা জানান কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী ও কসবা টিভি এবং পাক্ষিক অপরাধ পত্র পরিবার।
তানভীর আলম ঢালী,কসবা টিভি নিউজ ডেস্ক:
নিজস্ব প্রতিবেদক

