মাঠে ঘাটে একটাই নাম—রত্না মনি-মুশফিকুর রহমানের প্রচারে নারী নেতৃত্বের নতুন শক্তি

ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনের নির্বাচনী মাঠে এক অনন্য দৃশ্যপট তৈরি করেছেন কসবা উপজেলা মহিলা দলের নিবেদিতপ্রাণ নেত্রী রত্না মনি। বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমানের পক্ষে প্রতিদিনের অক্লান্ত প্রচারণায় তিনি এখন এলাকায় জনপ্রিয়তার নতুন প্রতীক।

ভোরে ঘর থেকে বের হওয়া থেকে সন্ধ্যা পর্যন্ত তার ব্যস্ততা—কখনো বাড়ি বাড়ি লিফলেট বিতরণ, কখনো হাটে-বাজারে নারীদের সঙ্গে সরাসরি আলাপ, আবার কখনো উঠান বৈঠকে নারীদের মতামত শোনা—সব জায়গাতেই তার দৃপ্ত উপস্থিতি।

নারী নেতৃত্বের নতুন বাতাস-কসবা–আখাউড়ায় নারী ভোটারদের মধ্যেও রত্না মনি এখন আস্থার নাম। নারী সমাজ বলছে—রত্না আপা শুধু প্রচার করেন না, আমাদের কথা শোনেন, সমস্যার কথা লিখে রাখেন। তাই তার কথায় বিশ্বাস রাখি।”

এ বিশ্বাসই তাকে মানুষের আরও কাছাকাছি নিয়ে গেছে। সহজ-সরল আচরণ, গ্রামে গ্রামে নিয়মিত যোগাযোগ, দরিদ্র নারীদের পাশে দাঁড়ানো—সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন নারীদের প্রিয়জন।

মাঠ–চষা প্রচারণায় নতুন গতি-নির্বাচনী মাঠে রত্না মনির প্রাণবন্ত প্রচারণা মুশফিকুর রহমানের জনপ্রিয়তায় এনেছে নতুন গতি। প্রতিটি হাট, প্রতিটি গ্রাম, প্রতিটি রাস্তা—রত্না মনি যেন হয়ে উঠেছেন মুশফিকুর রহমানের ‘পরিচয়ের দূত’।

তার কণ্ঠে প্রতিনিয়ত শোনা যায়—যোগ্য মানুষকে যোগ্য স্থানে দিন—ধানের শীষে ভোট দিন।”

তরুণ ভোটার থেকে শুরু করে নারী ও প্রবীণ—সব শ্রেণির মানুষ এখন তাকে আশীর্বাদ ও অভিনন্দন জানাচ্ছেন। অনেকেই তাকে ‘নারী নেতৃত্বের আইকন’ বলে ডাকছেন।

উঠান বৈঠকে তার প্রভাব বিস্ময়কর-উঠান বৈঠকে রত্না মনির যে উপস্থিতি দেখা যায়, তা যেন সাধারণ নয়। নারীরা দল বেঁধে চারপাশে বসে তার কথা শোনেন, সমস্যার কথা বলেন, আবার ভবিষ্যতের স্বপ্নও শোনান।

রত্না মনি শুধু প্রচার করেন না—মানুষের সমস্যা লেখে রাখেন,নারীদের নিরাপত্তা, কর্মসংস্থান ও উন্নয়ন নিয়ে কথা বলেন,আর তাদের উৎসাহ দেন রাজনীতিতে সম্পৃক্ত হতে।

কসবা–আখাউড়ার নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রবিন্দু
রত্না মনির অক্লান্ত পরিশ্রম, সাহসী নেতৃত্ব ও মানুষের সঙ্গে নিবিমিলিয়ে তিনি এখন কসবা–আখাউড়া নির্বাচনের আলোচনার কেন্দ্রস্থলে সম্পর্ক—

সবসাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষও স্বীকার করছেন“বর্তমান সময়ের সবচেয়ে প্রভাবশালী নারী সংগঠক রত্না মনি। তিনি মাঠে থাকলে নারীদের ভোটের একটি বড় অংশ ধানের শীষের দিকে যাবে।”

নির্বাচনী উত্তাপ যখন দিন দিন বাড়ছে, তখন রত্না মনি বিএনপি প্রার্থী মুশফিকুর রহমানের প্রচারণায় পরিণত হয়েছেন শক্তিশালী ‘নারী কণ্ঠে’ ও দৃঢ় সংগঠক হিসেবে।

তার নেতৃত্ব, আন্তরিকতা ও ত্যাগ—সব মিলিয়ে কসবা–আখাউড়ার রাজনীতিতে তিনি হয়ে উঠেছেন এক উজ্জ্বল প্রতীক।

পুরো নির্বাচনী মাঠে এখন একটাই স্লোগান—রত্না মনি আছেন, তাই নারীরা এক হয়ে ধানের শীষের পাশে।”
ফারাজানা রশীদ ঢালী কসবা টিভি নিউজ ডেস্ক:
নিজস্ব প্রতিবেদক

