মুশফিকুর রহমানের পক্ষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে কসবায় বিএনপির আনন্দ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মুশফিকুর রহমানের পক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ সন্ধ্যায় এই মিছিল বের করা হয়।

আনন্দ মিছিলটি কসবা উপজেলার সুপার মার্কেট চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয়। মিছিল জুড়ে দলীয় নেতাকর্মীদের কণ্ঠে ছিল তারেক রহমানকে স্বাগত জানিয়ে নানা স্লোগান, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

মিছিলে নেতৃত্ব দেন কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইকলিল আজম, সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ,আব্দু রৌফ রতন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবীর,উসমান শাহীন, কসবা উপজেলা যুবদলের নেতা মেহেদী হাসান রুবেল,

মানিক সরকার,মেহারি ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা,উপজেলা যুবদলের নেতা হাবিবুর রহমান,তাঁতী দলের নেতা রতন,ছাত্র নেতা বাবুল আহাম্মেদ, সাহাদাৎ হোসেন, মহিলা দলের নেত্রী রীনা খানম ও রত্নামনি সহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলকে আরও ঐক্যবদ্ধ করবে। আনন্দ মিছিলের মাধ্যমে তারা দলীয় নেতার প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন।

শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন এবং ভবিষ্যতে দলীয় আন্দোলন-সংগ্রাম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
তানভীর আলম ঢালী,কসবা টিভি নিউজ ডেস্ক:
নিজস্ব প্রতিবেদক

