ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি নেতা হানিফ খন্দকার অসুস্থতা: সুস্থতা কামনায় কসবা-আখাউড়াবাসী

কসবা টিভি ননিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে বিজয়ী বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান-এর একান্ত সহকারী ও জেলা বিএনপির সদস্য এবং সকলের ভালোবাসার লোক আবু হানিফ খন্দকার অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তার অসুস্থতার খবরে কসবা ও আখাউড়ার সর্বস্তরের মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরাও তার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা করছেন।

এদিকে কসবা টিভির পরিচালক ও কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ. ম. হারুনুর রশীদ ঢালী এক বিবৃতিতে বলেন, “আবু হানিফ খন্দকার দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং মহান আল্লাহর কাছে তার আশু আরোগ্য প্রার্থনা করছি।”

কসবা-আখাউড়াবাসীও আশা করছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসবেন।
নিজস্ব প্রতিবেদক

