তালা জালালপুর ইউনিয়ন বিএনপি’র মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরার তালাতে জমকালো আয়োজনে ১১নং জালালপুর ইউনিয়ন বিএনপি’র মহিলা দলের কর্মী সম্মেলন শনিবার(২২শে নভেম্বর) ২০২৫ বিকাল ৪টায় ৫নং নেহালপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কর্মী সম্মেলন সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান শুরু করা হয়। জালালপুর ইউনিয়ন বিএনপি’র মহিলা দলের সভানেত্রী রোকসানা পারভীন (রোমা) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তিনি তার বক্তব্য বলেন আপনাদের ভোটে আমি তিন তিনবার চেয়ারম্যান হয়েছি।

কোনদিন আপনাদের নিকট থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ কোন প্রকার কার্ডের জন্য একটি পয়সা গ্রহণ করেনি। তেমনি আগামীতে সনাতন ধর্মী অবলম্বী মা-বোনদের আশ্বাস দিয়ে বলেন আগামীতে আপনারা ধানের শীষে নির্দ্বিধায় ভোট দিয়ে মোঃ হাবিবুল ইসলাম হাবিবের হাতকে শক্তিশালী করুন যদি আল্লাহু পাক আমাদের ক্ষমতায় দেন।
মোঃ ইমন ইসলাম :সাতক্ষীরা জেলা তালা উপজেলা প্রতিনিধি,কসবা টিভি নিউজ ডেস্ক:

নিজস্ব প্রতিবেদক

