“ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ঢালীর খোলা চিঠি”
অনিয়ম, দুর্নীতি ও অপপ্রচারের বিরুদ্ধে প্রমাণসহ ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের ঘোষণা
জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার জেলার সর্বোচ্চ দায়িত্বশীল আর উপজেলা প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বশীল কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার ও আইনশৃঙলা বিষয়ে সর্বোচ্চ দায়িত্বশীল আফিসার ইনচার্জ (ওসি) এর দৃষ্টি আকর্ষণ করে ঢালীর খোলা চিঠি শিরোনামে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রকাশের আবারো উদ্যোগ নেওয়া হয়েছে।

এই খোলা চিঠির মাধ্যমে সমাজে বিদ্যমান নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র প্রমাণসহ তুলে ধরার কথা জানানো হয়েছে।
বহুল প্রচারিত অপরাধ পত্র পত্রিকার নিয়মিত সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে যাওয়া এসব প্রতিবেদনে থাকবে—মাদক ব্যবসা ও মাদক সেবনের বিস্তার, প্রশাসনিক অব্যবস্থাপনা, এলাকার রাস্তা-ঘাটের বেহাল দশা, জনদুর্ভোগ, পাশাপাশি সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও রাজনীতির নামে অপ-রাজনীতি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠিনের বাস্তব চিত্র।

এছাড়াও সমাজ ও সংস্কৃতির নামে অপসংস্কৃতির আগ্রাসন, সামাজিক অবক্ষয় এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের তথ্য-উপাত্ত প্রমাণসহ উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেদনে কারো প্রতি ব্যক্তিগত আক্রমণ নয়, বরং জনস্বার্থ রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠাই হবে মূল লক্ষ্য—এমনটাই উল্লেখ করা হয়েছে।

খোলা চিঠিতে থাকবে বা বলা হয়েছে, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর নজরদারি এবং যথাযথ পদক্ষেপের মাধ্যমেই এসব অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ সম্ভব। তাই জেলা প্রশাসন, উপজেলা ও থানা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিতভাবে অপরাধ পত্র পত্রিকার পাতায় চোখ রাখার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে জানানো হয়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দিন বদলের পালা অঙ্গীকার থেকেই এই উদ্যোগ। সমাজের অসঙ্গতি তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং জনসচেতনতা সৃষ্টি করাই এই প্রকাশনার মূল উদ্দেশ্য।
সম্পাদক
ঢালীর খোলা চিঠি
অপরাধ পত্র
নিজস্ব প্রতিবেদক

