কসবায় বৈশাখী শোভাযাত্রা, পান্তা-ইলিশ ও সাংস্কৃতিক আয়োজনে নববর্ষ বরণ-এমপি মুশফিকুর রহমানের শুভেচ্ছাজ্ঞাপন।

তানভীর আলম ঢালী,কসবা টিভি ডেস্ক:
বাংলা নববর্ষ উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমান কসবা আখাউড়া উপজেলাবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণে বর্ণিল আয়োজনে মুখর হয়ে উঠেছে পুরো উপজেলা। নতুন বছরের প্রথম সকালেই বৈশাখী শোভাযাত্রা, পান্তা-ইলিশ আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণের উৎসব।









কসবায় নববর্ষ উপলক্ষে পৃথক অনুষ্ঠানের ছবি-কসবা টিভি
কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ছামিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. তানজীল কবীর,কসবা থানা অফিসার ্হইনচার্জ নাজনীন সুলতানা,ইকলিল আজম,শরীফুল ইসলাম,বশীর চোৗধুরী,আইয়ুম খান সহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং হ্মমতাসীন দলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

এদিকে সকাল আটটায় কসবা রেলওয়ে স্টেশন রোডে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী মো. কামাল উদ্দিনের উদ্যোগে পান্তা-ইলিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কসবা টিভির পরিচালক খ. ম. হারুনুর রশীদ ঢালী, মেহারী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল,

কসবা পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিল প্রার্থী মো. সাদ্দাম হোসেন, ব্যবসায়ী তবিরবুর রহমান জীবনসহ বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী

আয়োজনের সমাপ্তি ঘটে।বর্ণিল আয়োজনে উৎসবমুখর কসবা—নতুন বছরের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।”
নিজস্ব প্রতিবেদক

