কসবায় একদিনে এস আই ফারুক হোসেনের তিন অভিযান: ৩৪ কেজি গাঁজাসহ ৩ গ্রেপ্তার, পলাতক ২

কসবা টিভি ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ। একই দিনে পৃথক তিন অভিযানে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিজনকে গ্রেপ্তার করা হলেও পলাতক রয়েছেন আরও দুইজন।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটে কসবা থানার এসআই মো. ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় অভিযান চালান। এসময় পাকা রাস্তার ওপর থেকে মো. আব্দুল্লাহ আল ফয়সাল (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ফয়সাল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কাউতলা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এর আগে একই দিন সকাল ১০টা ৩০ মিনিটে এসআই মো. শামীম ভূইয়ার নেতৃত্বে কুটি ইউনিয়নের হায়দারনগর এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বসতঘর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হলেও অভিযুক্ত দুইজন—ওয়াসিম মিয়া ও হুরন মিয়া—পালিয়ে যায়।

অপর দিকে ১৫ এপ্রিল ১৪.৩০ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/মোঃ ফারুক হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ঘটনাস্থল কসবা পৌরসভাস্থ আড়াইবাড়ি সাকিনের কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের দক্ষিন পাশে

কসবা টিআলী বাড়ি মোড় হইতে কুটি চৌহমনী গামী পাকা রাস্তার উপর ধৃত আসামী- সাইদুর রহমান সাইদু (৪৫), পিতা-জসিম উদ্দিন রসু, মোঃ হেলাল উদ্দিন (৪০), পিতা-মোঃ হোসেন মিয়া, সাং-বেগম, উভয় সাং-চম্পকনগর (বুধিয়া পাড়া) ওয়ার্ড নং-২,ইউপি-নজরপুর, উভয় থানা-নরসিংদী সদর,জেলা-নরসিংদী’দ্বয়কে (চার) কেজি মাদকদ্রব্য গাঁজা ও ০২ জন মাদক ব্যবসায়ী আটক গ্রেফতার নকরা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিন মামলা দায়ের করা হয়েছে।কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন,“মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কোনো অবস্থাতেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।”আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযানে এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের প্রত্যাশা—এ অভিযান অব্যাহত থাকলে কসবা হবে মাদকমুক্ত। সমাদকবিরোধী অভিযানে এই ধারাবাহিকতা বজায় থাকলে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে—এমনটাই মনে করছেন সচেতন মহল।
নিজস্ব প্রতিবেদক

