নববর্ষে ঐতিহ্যের ছোঁয়া: পরিবার নিয়ে গামছা মাথায় নাজমূল হুদা খন্দকারের বার্তা

ছবি-সংগৃহীত
ফারজানা রশীদ ঢালী কসবা টিভি ডেস্ক:
চাকচিক্য আর আধুনিকতার ভিড়ে অনেক সময় হারিয়ে যেতে বসে আমাদের নিজস্ব সংস্কৃতি। তবে বাংলা নববর্ষ এলেই সেই হারানো ঐতিহ্যকে নতুন করে ফিরে পাওয়ার এক অনন্য সুযোগ তৈরি হয়। এমনই এক ব্যতিক্রমী উদ্যোগে নজর কাড়লেন কসবার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার নাজমূল হুদা খন্দকার।



ছবি–ফেসবুক থেকে সংগৃহীত
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে তিনি নিজের পরিবারের সদস্যদের সঙ্গে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন। ছবিতে দেখা যায়—খন্দকারের মাথায় গামছা বেঁধে, সহজ-সরল গ্রামীণ আবহে নববর্ষকে বরণ করছেন। এই সাধারণ আয়োজনেই যেন ফুটে উঠেছে বাংলার চিরচেনা সংস্কৃতি ও শেকড়ের টান।

অনেকে যেখানে নববর্ষ উদযাপনকে শুধুই বাহারি পোশাক আর আয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখেন, সেখানে নাজমূল হুদা খন্দকারের এই উদ্যোগ ভিন্ন বার্তা দেয়। ‘বাংলার নবাব না হলে, নিজের পরিবারের নবাব’—এমন ভাবনায় তিনি যেন তুলে ধরেছেন, ঐতিহ্য চর্চা শুরু হোক নিজের ঘর থেকেই।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে পরিবারভিত্তিক এমন উদযাপন সামাজিক বন্ধনও দৃঢ় করে।

বিশ্লেষকদের মতে, বাংলা নববর্ষ কেবল উৎসব নয়—এটি আমাদের পরিচয়ের প্রতীক। তাই গামছার মতো সাধারণ উপকরণের মধ্যেও লুকিয়ে আছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য।

বড় আয়োজন নয়, ছোট ছোট উদ্যোগেই টিকে থাকে সংস্কৃতি। আর সেই ধারাবাহিকতায় পরিবারকে সঙ্গে নিয়ে সহজ-সরল আয়োজনে নববর্ষ বরণ—এ যেন আমাদের শেকড়ে ফেরার এক নীরব আহ্বান।
নিজস্ব প্রতিবেদক

