কসবায় পৃথক অভিযানে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

কসবা টিভি নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক অভিযানে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, ২৯ আগস্ট ২০২৬ রাত ৮:৩৫ মিনিটে কসবা টিআলী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়মুন চৌধুরী (৩১)-কে কসবা নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি শাহপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
এর আগে একই দিন রাত ৭:৩০ মিনিটে কসবা টিআলী মোড় এলাকা থেকে চারগাছ এন. আই. ভূঁইয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. আজমির হক (৩২)-কে গ্রেপ্তার করা হয়। তিনি চারগাছ গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

