কসবার ধজনগর বাতানবাড়িতে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর পুকুরে মিলল নায়েব আলীর মরদেহ

কসবা টিভি নিউজ ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর বাতানবাড়ি গ্রামে নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পর নায়েব আলী (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার জুম্মা নামাজের আগে বাতানবাড়ি গ্রামের কলাবাগানের পাশের একটি পুকুরের কচুরিপানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নায়েব আলী ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
এস আই আবুল কাশেম বলেন
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে কোনো একসময় নায়েব আলী নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও স্থানীয়দের নিয়ে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিহতর ছেলে শাহজালাল বলেন
নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পর ২১ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা কলাবাগানের পাশের ওই পুকুরে কচুরিপানার ভেতর নায়েব আলীর মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ মরদেহের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থলে কসবা থানার এস আই আবুল কাশেম বলেন নায়েব আলী কীভাবে ওই পুকুরে গেলেন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন নিহতের স্বজনরা।
প্রতিবেদক খ.ম.হারুনুর রশীদ ঢালী
নিজস্ব প্রতিবেদক

