কসবার কুটি আতকাপাড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কসবা উপজেলার কুটি ইউনিয়নের আতকাপাড়া আজ রোববার সন্ধ্যায় ৫নং ওয়ার্ড বিএনপি ও সহযোগি সংগঠন দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
কুটি ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ওয়াদুধ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি বেলায়েত হোসেন হেলাল। প্রধান বক্তা ছিলেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশ্রব আলী। বিশেষ অতিতি ছিলেন কসবা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,কসবা উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল ও হেলাল,কসবা পৌর বিএনপির সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলম,মানিক সরকার,দানু মিয়া,কসবা উপজেলা কৃষক দলের সভাপতি শ্যাম মিয়া,কসবা উপজেলা তাতী দলের আহবায়ক রতন মিয়া,কসবা উপজেলা মহিলা দলের নেত্রী রত্নামনি,কসবা উপজেলা ছাত্রদলের নেতা বাবুল আহাম্মেদ,রাজু আহাম্মেদ,কুটি ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মতিন,সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন,কুটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফিরোজ মিয়া,আফতাব উদ্দিন নাছির প্রমুখ নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নারী ও সাধারণ মানুষ অংশ নেয়।
বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আকতাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলাম। পরিশেষে তবারোক বিতারণ করা হয়।
তানভীর আলম ঢালী কসবা টিভি নিউজ ডেস্ক:
নিজস্ব প্রতিবেদক

