কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে গাছ কাটার অভিযোগ: সুষ্ঠ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি

কসবা টিভি নিউজ ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকটি গাছ অবৈধভাবে কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের সম্পদ রক্ষায় ঘটনাটির সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
জানা গেছে, সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকটি গাছ কেটে ফেলার ঘটনা ঘটে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, এ ঘটনায় বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও একাধিক কাঠ ব্যবসায়ীর সম্পৃক্ততা থাকতে পারে। তবে এ অভিযোগের সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তাই প্রকৃত ঘটনা উদঘাটন, দায়ীদের শনাক্তকরণ এবং সরকারি সম্পদের সুরক্ষায় একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে প্রকৃত তথ্য এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।
কসবা টিভির পক্ষ থেকে বলা হচ্ছে, অভিযোগের বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী হিসেবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

