কসবায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার।

কসবা টিভি:
পুলিশ জানায়, সোমবার ১৫ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে কসবা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকার চৌরাস্তার মোড়ের ব্রিজের ওপর অভিযান চালায় কসবা থানা পুলিশ।
কসবা থানার এসআই মো. নুরুন নবীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার করা হয় মনকশাইর গ্রামের আবুল কাশেমের ছেলে বিল্লাল হোসেন, চকচন্দ্রপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে মো. জুনায়েদ মিয়া, তালতলা মধ্যপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে রাজু, সৈয়দাবাদ ভূইয়া বাড়ি গ্রামের মোহাম্মদ ভূইয়ার ছেলে মো. রুমান ভূইয়া, সৈয়দাবাদ দক্ষিণপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে মনির ওরফে কসাই মনির এবং মনকশাইর গ্রামের আব্দুল হাকিমের ছেলে সুজন মিয়াকে।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি কাঠের বাটযুক্ত রামদা ও তিনটি কালো রঙের চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পাশাপাশি পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিদের ফেলে যাওয়া আরও দুটি রামদা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ৮টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এই
,্বি ষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, এ ঘটনায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করা হয়েছে। মামলায় তালতলা মধ্যপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে রানা এবং অনন্তপুর গ্রামের আনিছ মিয়ার ছেলে শেখদল মিয়াকে পলাতক আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে। তিনি আরও জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কিছুক্ষণ আগে এই তথ্য জানিয়েছেন কসবা থানা পুলিশ। ইদানিং কসবায় রোড ডাকাতি,মাদক পাচার,ছিনতাই ,মামলা বাণিজ্য,,দালালি বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

