কসবায় যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প — মানবিক সেবায় অনন্য দৃষ্টান্ত

জাতীয়তাবাদের যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কসবা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ডায়াবেটিস নির্ণয় ক্যাম্প।

আজ বুধবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত কসবা সরকারি হাসপাতালের পশ্চিম পাশে লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এই ফ্রি মেডিকেল সেবা অনুষ্ঠিত হয়েছে।

এ মানবিক সেবামূলক আয়োজনের মূল লক্ষ্য— সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে যুবদলের ইতিবাচক ভূমিকা তুলে ধরা।

চিকিৎসাসেবা প্রদান করেন: ডা. মোঃ ইমন হোসেন, মেডিকেল অফিসার (হারবাল, মেডিসিন ও চর্মরোগ বিশেষজ্ঞ), ডা. মোছাঃ রাবেয়া আক্তার, গাইনী বিশেষজ্ঞ, ডা. কামাল উদ্দিন, ডেন্টাল বিশেষজ্ঞ। এছাড়াও আরও অভিজ্ঞ ডাক্তাররা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন। কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদুল হক ভূইয়া (দীপু) বলেন,যুবদল শুধু রাজনীতি নয়, মানবতার সেবায়ও অঙ্গীকারবদ্ধ। অসহায় ও নিম্নআয়ের মানুষদের পাশে দাঁড়াতে আমরা সবসময় প্রস্তুত।

সদস্য সচিব মোঃ জিয়াউল হুদা (সিপন) জানান,ফ্রি চিকিৎসা কার্যক্রমের মাধ্যমে যুবদল জনগণের আস্থা অর্জন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চায়।”এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অনেকেই মনে করছেন, রাজনৈতিক সংগঠন হিসেবে যুবদলের এই মানবিক উদ্যোগ সমাজে স্বাস্থ্যসচেতনতা ও জনসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক:

নিজস্ব প্রতিবেদক

