ফেনীতে চালু হয়েছে দ্বিতীয় কারাগার
ফেনীতে চালু করা হয়েছে দ্বিতীয় কারাগার। চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত ১ শত ৮০ জন বন্দীকে নিয়ে জেলা শহরের পুরাতন কারাগারকে দ্বিতীয় কারাগার হিসেবে চালু করা হয়েছে।

শনিবার ২৮ বন্দীকে হস্তান্তরের মাধ্যমে ফেনী কারাগার-২ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এরমধ্যে ফেনী জেলা কারাগার- ১ থেকে ২১ জন ও লক্ষীপুর থেকে ৭ জন বন্দীকে স্থানান্তর করা হয়েছে।

জেল সুপার দিদারুল আলম জানান, চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা কারাগার থেকে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিদের মধ্যে ফেনী কারাগার-১ থেকে ২১ জন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন,

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৭৪ জন, নোয়াখালী কারাগার থেকে ১৫ জন, লক্ষ্মীপুর কারাগার থেকে ১১ জন ও ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে ৩৩ জন বন্দীকে ফেনী কারাগার-২ এ স্থানান্তর করা হচ্ছে। বাকি বন্দীদের কয়েকদিনের মধ্য হস্তান্তর করা হবে বলে কারাগার সুত্র জানিয়েছে।
ফেনী প্রতিনিধিমকসবা টিভি নিউজ ডেস্ক:

নিজস্ব প্রতিবেদক

