সংসদ নির্বাচন: যুক্ত হল শাপলা কলি, ভোটের মার্কা হল ১১৯টি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৯টি প্রতীক সংরক্ষণ করছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় এ সংশোধিত তালিকার গেজেট প্রকাশ করা হয়েছে।

পাঁচ সপ্তাহের মাথায় নতুন করে প্রতীক তালিকা সংশোধন করা হল।
এবারও নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রত্যাশিত শাপলা প্রতীকের স্থান হয়নি মার্কার তালিকায়। তবে যুক্ত হয়েছে শাপলা কলি।

১১৯টি প্রতীক
আপেল, আনারস, আম, আলমারি, ঈগল, উট, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা;, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চাবি, চিরুনি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, টেবিল, টেবিল ল্যাম্প, টেবিল ঘড়ি, ট্রাক, ট্রাক্টর, টেলিফোন, টেলিভিশন।

ডাব, ড্রেসিং টেবিল ঢেঁকি, তারা, তালা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোতলা বাস, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা (স্থগিত), পাগড়ি, পানির ট্যাপ, পালকি, প্রজাপতি, ফলের ঝুড়ি, ফুটবল, ফুলকপি, ফুলের মালা, বই, বক, বাঘ, বটগাছ, বাইসাইকেল, বালতি, বেলুন, বেবি ট্যাক্সি, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব, মই, মগ, মাইক, মটরগাড়ি (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মটরসাইকেল, মোড়া, মোরগ, রকেট, রেল ইঞ্জিন, রিক্সা, লিচু, লাঙ্গল, শাপলা কলি, সোনালি আঁশ, সেলাই মেশিন, সোফা, সিড়ি, সিংহ, সূর্যমুখী, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হ্যান্ডশেক, হুক্কা, হেলিকপ্টার।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দল রয়েছে ৫২টি, আর স্থগিত ও বাতিল হয়েছে আরও চারটি দল।
নিবন্ধিত দলগুলোর জন্যে প্রতীক সংরক্ষিত রয়েছে। এ তালিকা থেকে নতুন নিবন্ধিত দলকে যেমন প্রতীক বরাদ্দ দেওয়া হবে, তেমনি স্বতন্ত্র প্রার্থীরাও ভোটে মার্কা পাবেন এখান থেকেই।

গত ২৪ সেপ্টেম্বর ১১৫টি প্রতীক তালিকার গেজেট করেছিল এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন। নানা সমালোচনার মধ্যে সে তালিকা থেকে ১৬টি প্রতীক বাদ দেওয়া হয়; নতুন যুক্ত করা হল ২০টি।

বাদ হল যে ১৬ প্রতীক
উটপাখি, কলা, খাট, চার্জার লাইট, টিফিন ক্যারিয়ার, তবলা, তরমুজ, ফুলের টব, ফ্রিজ, বাঁশি, বেঞ্চ, বেগুন, লাউ, শঙ্খ, স্যুটকেস।

যুক্ত হল যে ২০ প্রতীক
উট, চিরুনী, টর্চলাইট, টেবিল ল্যাম্প, ট্রাক্টর, ড্রেসিং টেবিল, তালা, দোতলা বাস, পাগড়ি, পানির ট্যাপ, পালকি, ফলের ঝুড়ি, বেবি ট্যাক্সি, বৈদ্যুতিক বাল্ব, মটরসাইকেল, রেল ইঞ্জিন, সিঁড়ি, সূর্যমুখী, হ্যান্ডশেক।

সংসদ নির্বাচন: ১১৫ প্রতীকের গেজেট প্রকাশ, শাপলা নেই
বিশেষ প্রতিনিধি কসবা টিভি নিউজ ডেস্ক:
নিজস্ব প্রতিবেদক

