এন্টার টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হলেন শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার কৃতি সন্তান শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম সম্প্রতি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এন্টার টিভি-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ উপলক্ষে কসবা টিভি পরিবার তাঁর প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, সাংবাদিক ফুরকানুল ইসলামের কর্মনিষ্ঠা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জেলার সাংবাদিকতার মান আরও সমৃদ্ধ হবে।

সহকর্মী সাংবাদিক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও তাঁর এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে সৎ, সাহসী ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাকে অব্যাহত রাখবেন বলে আশা করেছেন।

শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কাজ করে আসছেন। তাঁর পেশাদারিত্ব ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে সাংবাদিক সমাজে তিনি ইতিমধ্যে সুনাম অর্জন করেছেন। এন্টার টিভি ২০ সেপ্টেম্বর ২০০০ সালে ইন্টার চ্যানেল হিসেবে ইতালীতে সম্প্রচারিত হয়। এবং বর্তমানে সেপ্টেম্বর ২০১৭সালে গৃহীত হয়।
– কসবা টিভি সংবাদ ডেস্ক
নিজস্ব প্রতিবেদক

