গোপীনাথপুরে নামাজ শেষে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ—নাজমুল হুদা খন্দকার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা খন্দকার।

গোপীনাথপুর গ্রামের কৃতি সন্তান হেলাল খানের পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নামাজ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাজমুল হুদা খন্দকার বলেন—আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদটির সৌন্দর্য গ্রামবাসীর ঐক্য ও ভালোবাসার প্রতিফলন।

নাজমুল হুদা খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি:“গোপীনাথপুরের মানুষ আন্তরিক, তাই এই মসজিদটি এত সুন্দর হয়েছে। আমি দোয়া করি সবাই ঐক্যবদ্ধ থাকুন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করুন।”তিনি এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমানের সুস্থতা ও সাফল্য কামনায় দোয়া করেন।

এরই মাঝে হেলাল খানের নাতি নামাজিদের কাছে দোয়া প্রার্থনা করেন।

পরিশেষে গোপীনাথপুর বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন—এর মধ্যে শিশির আহাম্মেদ, ছিদ্দিকুর রহমান বাদল, রতন, উপজেলা ছাত্রদলের কারা নির্যাতিত নেতা হাবিবসহ অন্যরা ছিলেন।

দলীয় কর্মসূচির অংশ হিসেবে এই লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

তানভীর আলম ঢালী কসবা টিভি নিউজ ডেস্ক:

নিজস্ব প্রতিবেদক

